মাদারীপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকার আড়িয়াল খাঁ নদীতে ভাসমান এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পেটিকোট ও শাড়ি পরিহিত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর বছর বলে পুলিশের ধারণা। তার পরিচয় জানা যায়নি।
মাদারীপুর থানার উপপরিদর্শক আজিজুর রহমান আজিজ জানান, লাশটির অনেকাংশে গলে যেতে শুরু করেছে।
ধর্ষণ শেষে হত্যা করে লাশ নদীতে ১৫-২০ দিন আগে ফেলে দেওয়া হয়েছিলো বলে পুলিশের ধারণা।
ময়না তদন্তের জন্য লাশটি মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।
এ বিষয়ে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24