২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গুলিতে ২ ডাকাত নিহত

লক্ষ্মীপুরে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। পুলিশ বলছে, এটা ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দলের ফল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

লক্ষ্মীপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। পুলিশ বলছে, এটা ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দলের ফল। সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামে শুক্রবার ভোর রাতে এ গোলাগুলি হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় জড়িত সন্দেহে মিজান নামে এক জনকে একটি বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের নাম জানা যায়নি। সদর থানার ওসি ছরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, শ্যামগঞ্জের কাজীবাড়ী এলাকায় ভোররাতে কয়েক রাউন্ড গুলির শব্দে ও চ্যাঁচামেচিতে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। পরে রাস্তার পাশে একটি এবং পাশের পুকুরে আরেকটি গুলিবিদ্ধ লাশ পায় স্থানীয়রা। আহত মিজান একটি রিকশায় চড়ে পালানোর সময় ধাওয়া করে ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে মীরগঞ্জ বাজারে তাকে আটক করে বলে ওসি জানান। ছরোয়ার বলেন, "ডাকাতদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। পুলিশ তা যাচাই করে দেখছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৬ ঘ.