২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ)- চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শহরের পুরাতন সিঅ্যান্ডবি ঘাটে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ডুবে যান। বৃহস্পতিবার সদর উপজেলার মোহনপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা জিন্নাতুল বেগম (৬৫) চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার বাসিন্দা। নিহতের ছেলে জাহাঙ্গীর হোসেন জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন সিঅ্যান্ডবি ঘাটে মহানন্দা নদীতে øান করার সময় তিনি ডুবে যান। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার তার লাশ মোহনপুর থেকে উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/২১৪৬ ঘ.