শেরপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা পাসপোর্টে অনুপ্রবেশের অভিযোগে শেরপুর থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে শেরপুর পৌরসভার মোবারকপুর মহল্লা থেকে নওশাদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
নওশাদের বাড়ি ভারতের ২৪ পরগনা জেলার কাশিমপুর থানার আল কুরিয়া গ্রামে। বাবার নাম দীন মোহাম্মাদ মোল্লা।
শেরপুর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওশাদকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে নওশাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০১ ঘ.
bdnews24