২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ঢুকে ধরা পড়লো ২ বিএসএফ সদস্য

অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করায় বিএসএফের দুই সদস্যকে আটক করার পর বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

যশোর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করায় বিএসএফের দুই সদস্যকে আটক করার পর বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে বিজয় সিং ও আর কে রবার্টকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছে দুটি রাইফেলসহ ৮৮ রাউণ্ড গুলি পাওয়া যায়। ২২ বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসিব আলম জানান, বিএসএফ এর কয়েক জওয়ান চোরাকারবারীদের ধাওয়া করে। এদের মধ্যে ভুল করে দুই জন এপারে ঢুকে পড়ে। পতাকা বৈঠকের পর তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, জওয়ান গাতিপাড়া চেকপোস্টের পাশ দিয়ে যখন তারা এপারে ঢুকে পড়ে তখন সেখানে কোনো চোরাকারবারী ছিলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৬ ঘ.