ঝালকাঠী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার বাড়ি যেতে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রহিমা বেগম (৩৫) ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার জোড়খালী গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী। তার তিন সন্তান রয়েছে।
কাঁঠালিয়া থানার ওসি এসএ খালেক জানান, বুধবার রহিমা খুলনায় তার বাবার বাড়ি বেড়াতে যেতে চাইলে স্বামী তাতে বাধা দেয়।
এরপর তিনি স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা ইঁদুরের ওষুধ খান। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাতে উপজেলার আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠী সড়র হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০০ ঘ.
bdnews24