২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওএমএসের চালসহ গ্রেপ্তার ২

নগরীর বন্দর থানা এলাকার কলসীর দীঘির পাড় এলাকা থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৭০ বস্তা চালসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানা এলাকার কলসীর দীঘির পাড় এলাকা থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৭০ বস্তা চালসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে কলসির দীঘির পাড় এলাকায় স্থানীয় একটি চালের দোকান থেকে মো.আলমগীর (৩৮) এবং মোমিনুল্লাহকে (৫০) গ্রেপ্তার করা হয়। আলমগীর চালের ডিলার এবং মোমিনুল্লাহ স্থানীয় দোকানদার। দুই জনই কলসি দীঘি এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি বন্দর অঞ্চল) মোহাম্মদ শাহরিয়ার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলসি দীঘির পাড় এলাকায় ট্রাকে করে ন্যায্য মূল্যে চাল বিক্রির কথা বলে তা চালের দোকানে বিক্রি করার অপরাধে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সরকারি চাল কেনার অপরাধে দোকানিকে গ্রেপ্তার করা হয়। মোমিনুল্লাহর দোকান থেকে ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চাল উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৮২৯ ঘ.