২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতিনাশিনী দেবীর আরাধনায় ভক্তকূল

বিজয়া দশমীর আগের দিন মহানবমীতে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আরাধনা চলছে মণ্ডপে মণ্ডপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়া দশমীর আগের দিন মহানবমীতে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আরাধনা চলছে মণ্ডপে মণ্ডপে। বুধবার সকাল থেকে রাজধানীর পূজামণ্ডপগুলোতে উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। বিপদ-আপদ, রোগ-শোকমুক্ত সুন্দর জীবন পেতে দেবীর শেষ কৃপার আশায় প্রার্থনা করছে ধর্মপ্রাণ হিন্দুরা। ঢাকা রামকৃষ্ণ মিশনের পুরোহিত অমল মহারাজ বলেন, "মা আর মাত্র একদিন মর্ত্যে থাকবেন। তাই মায়ের আরাধনা করার দিন আজ। সান্নিধ্য ও আশির্বাদের আশায় ভক্তরা তাই ছুটে আসছেন মায়ের শ্রীচরণে।" হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আর মাত্র এক দিন মর্ত্যে থাকবেন দেবী দুর্গা। বৃহস্পতিবার বিজয়া দশমীর পর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে বড় এ উৎসব। দেবীভক্তরা জানান, সকালে মহানবমীর বিহিত পূজার মাধ্যমে অশুভ আর অকল্যাণের অবসান কামনা করা হয়েছে। মহানবমীতে রাজধানীসহ দেশের প্রায় সব পুজা মণ্ডপে চলছে যজ্ঞ, অঞ্জলী নিবেদন, আরতি এবং প্রসাদ বিতরণ। নতুন জামা কাপড় বিভিন্ন বয়সী দর্শনার্থীরা দেবী দর্শন করছেন। সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক অনুুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি এ উৎসবে শামিল হচ্ছেন অন্য ধর্মের মানুষও। দশভুজা দেবী বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ৫ দিনের দুর্গোৎসব শুরু হয় গত রোববার। এ বছর সারাদেশে ২৮ হাজার মণ্ডপে পূজা হচ্ছে। ঢাকা মহানগরীতে মণ্ডপের সংখ্যা প্রায় ২০০। দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত নির্বিঘেœই পূজা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৩১৩ ঘ.