২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে আরো ৬ বিচারক

হাইকোর্ট বিভাগে আরো ছয় জন বিচারক যোগ হয়েছেন। নতুন নিয়োগ পাওয়া সবাই সুপ্রিম কোর্টের আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট বিভাগে আরো ছয় জন বিচারক যোগ হয়েছেন। নতুন নিয়োগ পাওয়া সবাই সুপ্রিম কোর্টের আইনজীবী। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে ছয় জনের নিয়োগের কথা জানানো হয়। নতুন নিয়োগ পাওয়া ছয় জনের মধ্যে তিন জন সরকারি আইন কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন। তারা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মিয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। অন্য তিন জন হলেন- এস এইচ মো. নুুরুল হুদা জায়গীরদার, কে এম কামরুল কাদের রিপন, মুহাম্মদ খুরশিদ আলম সরকার। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। শপথ নেওয়ার দিন থেকে দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে হাইকোর্টে ৮৮ জন বিচারক রয়েছেন। এখন এ সংখ্যা দাঁড়ালো ৯৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৫৫০ ঘ.