ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ব্যক্তিগতসহ তার বিভিন্ন প্রতিষ্ঠানের আয়কর বিবরণীর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে গিয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞার কাছে মন্ত্রী নিজেই আয়কর বিবরণীর অনুলিপি জমা দেন।
মন্ত্রিপরিষদের সদস্য এবং উপদেষ্টাদের মধ্যে আবুল হোসেনই প্রথম আয়কর বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগকে জানালেন।
যোগাযোগমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২ অক্টোবর ২০১০-১১ কর বছরের ট্যাক্স রিটার্ন জমা দিয়েছি। এতে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে পাওয়া যাবতীয় অর্থের হিসাব দেওয়া হয়েছে।"
জাতীয় রাজস্ব বোর্ডে জমা দেওয়া ওই কর বিবরণীর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩১৫ ঘ.
bdnews24