২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে বাসের ধাক্কায় নিহত ১

বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাসের ধাক্কায় তমিজ উদ্দিন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 06:03 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

বাগেরহাট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাসের ধাক্কায় তমিজ উদ্দিন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় রামপাল-মংলা মহাসড়কের রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকায় দুর্ঘটনায় আহত হন তমিজ। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। তমিজ বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাকুলি গ্রামের মৃত মোক্তার উদ্দিনের ছেলে। বাগেরহাট মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মংলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস ঝনঝনিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসকে ধাক্কা দেয়। দাঁড়িয়ে থাকা বাসটিতে মাছ তুলছিলেন তমিজ। চলন্ত বাসটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.