২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিদ্যুৎ কর্মকর্তা খুন

জয়পুরহাটে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত আমিনুল হাসান মুন্নু (৫৩) নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 04:23 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

জয়পুরহাট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত আমিনুল হাসান মুন্নু (৫৩) নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক। জয়পুরহাট জেলা সদরের বেলআমলা বারো-শিব মন্দিরের কাছে গতন শহর এলাকা থেকে মঙ্গলবার ভোররাতে আমিনুলের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। আমিনুলের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামে। জয়পুরহাটে তার আসার কারণ জানা যায়নি। জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন সাংবাদিকদের জানান, পুলিশের একটি টহল দল রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে। তিনি বলেন, "সম্ভবত পূর্ব শত্র"তার জের ধরে আমিনুলকে পানিতে চুবিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।" এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.