ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যের পাসপোর্টে নিজের ছবি লাগিয়ে বিদেশ যাওয়ার সময় হযরত শাহশালাল বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ।
তার নাম শাহ আলম (৩০)। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছেন এয়ারপোর্ট আমর্ড পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সেলিম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আরফান আলী নামে ধামরাইয়ে এক ব্যক্তির পাসপোর্টে শাহ আলম নিজের ছবি লাগিয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহ আলমের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।
স্থানীয় ভাবে এ ধরনের পাসপোর্টকে 'গলাকাটা' পাসপোর্ট বলা হয়।
এ ঘটনায় মূল পাসপোর্টের মালিক আরফান আলী ও শাহ আলমকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সেলিম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭২৫ ঘ.
bdnews24