ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম বিসিএসের ৫ অক্টোবরের লিখিত পরীক্ষা পেছানো হবে না বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
রোববার পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, ৫ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা পেছানোর বিষয়ে পিএসসি 'আন্তরিক' হলেও পরীক্ষার হল পাওয়া নিয়ে জটিলতার কারণে তা করা যাচ্ছে না।
এ কারণে নির্ধারিত সময়েই ওই দিন বাংলা দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষা হবে বলে জানান তিনি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু স¤প্রদায় ৫ অক্টোবরের পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছে। ২ অক্টোবর শুরু হয়ে ৬ অক্টোবর পর্যন্ত দুর্গা পূজা চলবে।
পিএসসি চেয়ারম্যান সা'দত হোসেনকে উদ্ধৃত করে মোশাররফ বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে দুর্গা পূজার সময় ৫ অক্টোবরের পরীক্ষা পিছিয়ে ১০ অক্টোবর করার বিষয়ে পিএসসি আন্তরিক ছিলো। কিন্তু জেএসসি পরীক্ষার নির্ধারিত সূচি থাকায় ওই দিন পরীক্ষার হল পাওয়া যাবে না।
গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৭২০ ঘ.
bdnews24