২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ৮

যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাগেরহাটের কচুয়া উপজেলায় নসিমন ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত আট শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

বাগেরহাট, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাগেরহাটের কচুয়া উপজেলায় নসিমন ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত আট শ্রমিক আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে উপজেলার ভাসা বাজারে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন সাংবাদিকদের বলেন, যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও নসিমন শ্রমিকদের মধ্যে মারামারি হয়। এর জের ধরে নসিমন শ্রমিকরা শিয়ালকাঠি এলাকায় একটি বাস ভাংচুর করে। তিনি জানান, এর প্রতিবাদেই বিক্ষুদ্ধ বাস শ্রমিকরা সকাল ৯টা থেকে ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় বাস চালু করা হয়। কচুয়া থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি মীমাংসা করার জন্য সোমবার দুই পক্ষকে নিয়ে সভা ডাকা হয়েছে। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪১৮ ঘ.