মাদারীপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ছেলেকে খুন করার অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাজৈর থানার ওসি মো. নওশের আলী সাংবাদিকদের বলেন, গ্রামের ভ্যানচালক মো. আলী আকবর শেখ তার তিনমাস বয়সী শিশুপুত্র মাযহারুল ইসলামকে ঘরের পাশে একটি গাছে আছাড় মারে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
তবে কী কারণে আলী আকবর এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রতিবেশী ইমাম হোসেন জানিয়েছেন, ঘটনার পরপরই এলাকাবাসী আলী আকবরকে পিটুনী দিয়ে থানায় খবর দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৪ ঘ.
bdnews24