২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্টুডিও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

চাঁদপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্টুডিও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় আলগীবাজার থেকে অঞ্জন মাঝিকে (২০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, দুপুরের পর উপজেলার চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী অঞ্জনের স্টুডিওতে ছবি তুলতে যায়। এসময় অঞ্জন কৌশলে মেয়েটিকে স্টুডিও সংলগ্ন নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে অঞ্জনকে দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪৯ ঘ.