২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সাতদিন আমদানি ও রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

জয়পুরহাট, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সাতদিন আমদানি ও রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। ফলে শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত এ পথে কোনো পণ্য আমদানি ও রপ্তানি হবে না। হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আবুল কাসেম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের হিলি এক্সপোর্টস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট সভাপতি অশোক কুমার মন্ডল স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়- ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে তারা আমদানি ও রপ্তানি বন্ধ রাখবেন। আগামী ৮ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি যথারীতি চলবে বলে তিনি জানান। হিলি পানামা পোর্ট লিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত চক্রবর্তী নেপাল জানান, আমদানি-রপ্তান সাতদিন বন্ধ থাকলেও পানামা পোর্টের ওয়্যারহাউস'র অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি নূরুল ফেরদৌস জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পথে ভিসা নেওয়া যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এছাড়া আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত ভারতীয় ট্রাক, চালক, সহকারীসহ এ সংক্রান্ত যাবতীয় জনবল শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারতে যেতে পারবে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৬ ঘ.