২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় যুবক খুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

নেত্রকোনা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে পাঁচহার গ্রামে একটি ধানক্ষেতে রুবেল (৩৫) নামের ওই যুবকের জবাই করা লাশ পাওয়া যায়। রুবেল ওই গ্রামের শাহেদ আলীর ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি মোশাররফ হেসেন জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে রুবেল বাড়ির পাশে চায়ের দোকানে যান। রাতে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে তার জবাই করা লাশ দেখে থানায় খবর দেয় এলাকার লোকজন। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৮ ঘ.