২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

ঝিনাইদহ শহরে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঝিনাইদহ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার প্রথম প্রহরে শহরের সততাপাড়া থেকে হাফিজুর রহমান হাফিজকে (২৫) আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। হাফিজ ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর গ্রামের শহিদুল ইসলাম খোকনের ছেলে। ঝিনাইদহ থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের হামদহ ৩ নম্বর পানির ট্যাঙ্ক পাড়ার সোহেল আহম্মেদের বাড়ির জানালা দিয়ে তিন জন ছিনতাইকারীরা তার বোনের গলার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে শহরের সততাপাড়া থেকে হাফিজকে আটক করে। এসময় অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজকে আটক করে। হাফিজের বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাই আইনে পৃথক দুটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬০৩ ঘ.