২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঙ্গহানির পর ভিক্ষাবৃত্তিতদন্তের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট

অঙ্গহানির পর ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা শিশু নিয়ামুলের বিষয়ে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অঙ্গহানির পর ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা শিশু নিয়ামুলের বিষয়ে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট। তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের আব্দুল বাতেনকে আগামী ৯ ফেব্র"য়ারি তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ সোমবার এই আদেশ দেয় । ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাককে আদালতে বক্তব্য উপস্থাপনেরও অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এলিনা খান গত ৩০ ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের সামনে তুলে ধরেন, যাতে নিয়ামুল নামে সাত বছরের একটি শিশুকে উদ্ধার এবং কোরবান নামের এক আসামিকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছিলো। নিয়ামুলের দেহের ক্ষতচিহ্নের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তার অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়েছিলো। ওই প্রতিবেদন পর্যালোচনা করে হাইকোর্ট গত ২ জানুয়ারি ভিক্ষাবৃত্তি বন্ধের বিধান কার্যকর করার নির্দেশ দেয়। পাশাপাশি শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না- তার কারণ জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও উপ কমিশনার (পশ্চিম) এবং কামরাঙ্গিচর ও কদমতলী থানার ওসি ও উপপরিদর্শককে (এসআই) এর জবাব দিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/জেকে/১৭২৬ ঘ.