২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি থেকে অব্যাহতি বিমানের দুই পরিচালকের রিটের নিস্পত্তি

বিমান বাংলাদেশের পরিচালক (গ্রাহক সেবা) সৈয়দ খাজা জোনায়েদের অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। তবে পরিচালক (প্রশাসন) আমিনুল হকের অব্যাহতির আদেশকে বৈধতা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশের পরিচালক (গ্রাহক সেবা) সৈয়দ খাজা জোনায়েদের অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। তবে পরিচালক (প্রশাসন) আমিনুল হকের অব্যাহতির আদেশকে বৈধতা দেওয়া হয়েছে। খাজা জোনায়েদ ও আমিনুল হকের রিট আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও ফরিদ আহমেদের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। আদালতে আমিনুল ও জোনায়েদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ এবং ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। বিমান বাংলাদেশের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মাহবুবে আলম। ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান বলেন, "আমিনুল হককে অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।" গত বছরের ১৬ সেপ্টেম্বর বিমান কর্তৃপক্ষ ওই দুই পরিচালককে বাধ্যতামূলক অবসর দেয়। ১৯ তারিখ ওই পদে নতুন লোক নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আমিনুল ও জোনায়েদ হাইকোর্টে রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/আরএ/জেকে/১৬৫৯ ঘ