২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের সম্পত্তি রক্ষার নির্দেশ কেন নয়: হাইকোর্ট

জরিপের মাধ্যমে সুপ্রিম কোর্টের সম্পত্তি চিহ্নিত করা ও সীমানা নির্ধারণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরিপের মাধ্যমে সুপ্রিম কোর্টের সম্পত্তি চিহ্নিত করা ও সীমানা নির্ধারণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট। আসাদুজ্জামান সিদ্দিকি ও আক্কাসউদ্দীন ভূঁইয়া নামের দুই ব্যক্তির রিট আবেদনের পর বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। একইসঙ্গে কার্যকরীভাবে সম্পত্তি রক্ষা ও ব্যবস্থাপনার নির্দেশ কেন দেওয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত। আইন সচিব, যোগাযোগ সচিব, ভূমি সচিব, গণপূর্ত সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ভূমি ও জরিপ অধিদপ্তরের ডিজি, ঢাকার জেলা প্রশাসক (ডিসি) এবং সহকারী কমিশনার ভূমিকে (এসি ল্যান্ড) আগামী ১০ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। আবেদনকারিদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। মনজিল মোরসেদ শুনানিতে বলেন, সুপ্রিম কোর্ট মানুষের অধিকার রক্ষা করে। কিন্তু সর্বোচ্চ আদালতের সম্পত্তি বেদখল হওয়া রোধে কেউ পদক্ষেপ নিচ্ছে না। পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সড়ক ভবন, শিশু একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি এসব সম্পত্তি দখল করে আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/জেকে/১৮৩৭ ঘ.