২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে অচল ঢাকা-মাওয়া মহাসড়ক

বিমানবন্দর নির্মাণের বিপক্ষে আড়িয়াল বিল রক্ষা কমিটি অবরোধের ডাক দেওয়ায় সহিংসতার আশঙ্কায় ঢাকা-মাওয়া মহাসড়কে সোমবার সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 05:26 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দর নির্মাণের বিপক্ষে আড়িয়াল বিল রক্ষা কমিটি অবরোধের ডাক দেওয়ায় সহিংসতার আশঙ্কায় ঢাকা-মাওয়া মহাসড়কে সোমবার সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কটির ছনবাড়ি থেকে কুচিয়ামোড় পর্যন্ত এলাকায় প্রায় ৫শ' পুলিশ মোতায়েন রয়েছে। সম্প্রতি ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশ করতে বাধাঁ দেওয়ায় এবং সংঘর্ষের ঘটনায় ৪ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে এই কর্মসূচী দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আড়িয়ল বিল রক্ষা কমিটির আহ্বায়ক শাজাহান বাদল। বাড়ৈখালী, নবাবগঞ্জ ও দোহার এলাকা থেকে বিমানবন্দরের বিপক্ষে বহু লোক মাহসড়কের কাছে জড়ো হয়েছে। এই অবস্থায় পুলিশের পক্ষ থেকে মহাসড়কে যানবাহন চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গোয়েন্দা সংস্থা নাশকতার আশঙ্কা প্রকাশ করছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১১১৭ ঘ.