ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহনগরীর মোহাম্মদপুর ও খিলগাঁও থানার ওসিকে আদালতের অপরাধ তথ্য বিভাগে বদলি করা হয়েছে।
এর হালেন- মোহাম্মদপুর থানার মইনুল আবছার এবং খিলগাঁও থানার নাজিমউদ্দিন।
রোববার তারা দুজনই বদলি হওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ কমিশনার কার্যালয় থেকে এক আদেশে তাদের দুজনকে আদালতের অপরাধ তথ্য বিভাগে বদলি করা হয়।
নাজিম উদ্দিন প্রায় দেড় বছর আগে এবং মইনুল আবছার ১০ মাস আগে সংশ্লিষ্ট থানায় ওসি হিসাবে যোগ দেন। রোববার পর্যন্ত ওই দুই থানায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০০১২ ঘ.
bdnews24