বাগেরহাট, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা ও লাশ গুম করার দায়ে চার জেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আট আসামিকে খালাস দেওয়া হয়।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের বাদল মাতুব্বর (২৭), হুমায়ুন তালুকদার (২৮), সুমন শেখ (৩২) ও শাহাদাত মির্জা (৩০)।
এদের মধ্যে বাদল মাতুব্বর ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
খালাসপ্রাপ্তরা হলেন জুনিয়া গ্রামের চুন্নু মাতুব্বর (৪৬), আনোয়ার হোসেন হাওলাদার (৪৫), হামিম মাতুব্বর (২৮), মালেক হাওলাদার (৩০), মতিয়ার রহমান (৬৫), ফিরোজ হাওলাদার (৪৬), বারেক হাওলাদার (৩০) ও আমির হাওলাদার (৩২)।
মামলার নথি থেকে জানা যায়, নিহত জাহাঙ্গীর ও আসামিরা ২০০৫ সালের ২১ নভেম্বর সুন্দরবনের দুবলা জেলেপল্লীর নারকেলবাড়িয়া চরে মাছ ধরতে যায়। ২৩ নভেম্বর অসামিরা জাহাঙ্গীরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীর চরে মাটিচাপা দেয়।
এদিকে জাহাঙ্গীরকে হত্যার ঘটনার প্রতক্ষ্যদর্শী জুনিয়া গ্রামের আব্দুর রহিম ২৯ নভেম্বর জেলেপল্লী থেকে ফিরে জাহাঙ্গীরের পরিবারকে হত্যার কথা জানান।
জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা নারকেলবাড়িয়া চর থেকে লাশ উদ্ধার করে।
নিহত জাহাঙ্গীরের ভাই চান মিঞা হাওলাদার ওই বছরের ১ ডিসেম্বর ১৪ জনের নাম উল্লেখ করে বাগেরহাটের শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শরণখোলা থানার উপ-পরিদর্শক মো. আব্দুল বাতেন শাহ্ ২০০৬ সালের ২৪ এপ্রিল ১২ জনের বিরুদ্ধে আদালতে অভি
জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৪৩) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের আব্দুর রশিদ হাওলাদের ছেলে।
যোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.
bdnews24