২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের ন্যায্য মূল্যের প্রতিশ্র"তি লতিফ সিদ্দিকীর

আগামী তিন বছরের মধ্যে কৃষকদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য দিতে না পারলে পরবর্তী সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে কথা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 06:09 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

টাঙ্গাইল, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তিন বছরের মধ্যে কৃষকদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য দিতে না পারলে পরবর্তী সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে কথা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শনিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তিনি বলেন, জনগণকে বিদ্যুৎ দিতে, সন্ত্রাস বন্ধ করতে, কৃষকদের উৎপাদিত পাটের মূল্য ১৫শ' থেকে ২ হাজার টাকা করতে না পারলে আগামী সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন না। কারো জন্য ভোট চাইতেও যাবেন না। আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন ও বিজয় সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগামী ২৫ মার্চ কালিহাতী পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোঘণা করা হবে বলেও মন্ত্রী জানান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কালিহাতী পৌরসভার নবনির্বাচিত মেয়র আনছার আলী, সাবেক সাংসদ বেগম লায়লা সিদ্দিকী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ। সভাশেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.