২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে সন্ত্রাসীদের গুলিতে নিরাপত্তারক্ষী আহত

রাজধানীর শ্যামপুর থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুর থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার দুপুর ১টার দিকে গেন্ডারিয়ার ৪৬/৬/বি ঢালকা নগর লেনে এ ঘটনা ঘটে। আহত আবদুল মালেককে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ-ছয় জনের একটি ডাকাত দল দুপুরে ঢালকা নগরের ওই ভবনে ঢোকার সময় মালেক বাধা দিলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে চাঁদার দাবিতে গুলি করা হয়নি বলে তিনি জানান। হাসপাতালে চিকিৎসাধীন মালেক সাংবাদিকদের বলেন, "পাঁচ-ছয়জন যুবক বারেক ইঞ্জিনিয়ারের কথা জানতে চেয়ে কথা বলার সময় ভবনের ভিতর ঢুকে যায়। এসময় আমি তাদের বাধা দিলে তারা আমাকে লক্ষ্য করে গুলি করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/আরএ/১৭৪৬ ঘ.