২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী

ভোলার চরফ্যাশন পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আবদুস সালাম হাওলাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ভোলা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আবদুস সালাম হাওলাদার। রিটার্নিং কর্মকর্তা মো. নূর ই আলম বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন। পুন:তফসিল করা পাঁচ বিভাগের ১২টি পৌরসভায় সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, সালাম হাওলাদার ৬ হাজার ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম মিন্তিজ পেয়েছেন ২ হাজার ৯৩৪ ভোট। ভোলার চরফ্যাশন পৌরসভায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী রয়েছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯৮৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/২১৩৬ ঘ.