২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য আঞ্চলিক পরিষদসরকারের আপিল আবেদনের শুনানি ৩ মার্চ

শান্তি চুক্তির আওতায় গঠিত পার্বত্য আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার ও আঞ্চলিক পরিষদের আপিল আবেদনের শুনানি আগামী ৩ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তি চুক্তির আওতায় গঠিত পার্বত্য আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার ও আঞ্চলিক পরিষদের আপিল আবেদনের শুনানি আগামী ৩ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। লিভ আপিলের শুনানি শেষে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এসকে সিনহার আদালত এই দিন ধার্য করে। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং আঞ্চলিক পরিষদের পক্ষে ব্যারিস্টার সারাহ হোসেন শুনানিতে অংশ নেন। এর আগে গত ১৩ এপ্রিল শান্তি চুক্তির আওতায় গঠিত পার্বত্য আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট। শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২০০০ সালে রাঙামাটির বাঙালি অধিবাসী মো. বদিউজ্জামানের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেয়। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ওই চুক্তির বৈধতা নিয়ে অপর একটি রিট আবেদন দায়ের করেন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে সরকার। এর আওতায় সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে পাহাড়ি সংগঠনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএন/জেকে/২৩৪৬ ঘ.