মাদারীপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় মটর সাইকেলের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বনগ্রামের সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ ঘরামী (১৪) গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাবার লতি ঘরামী।
ওসি রফিকুল ইসলাম বলেন, একটি দ্রুতগামী মটর সাইকেল বনগ্রাম এলাকায় পলাশকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬০৭ ঘ.
bdnews24