ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের দুর্নীতি অনুসন্ধানে গঠিত কমিটিতে একটি অভিযোগ তদন্তের জন্য পাঠিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
বুধবার ওই কমিটির চেয়ারম্যান বিচারপতি এস কে সিনহার কাছে তিনি অভিযোগটি পাঠান।
সুপ্রিম কোর্টের একজন উর্দ্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত রোববার (২৩ জানুয়ারি) বিচার বিভাগের দুর্নীতি তদন্তে আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করেন প্রধান বিচারপতি।
কমিটি গঠনের তিন দিনের মাথায় অভিযোগ পাঠালেন প্রধান বিচারপতি।
'আপিল মঞ্জুরের পরও হয়রানি কেন'
কমিটির কাছে ওই অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এক বার্তায় বলেন, গত ৭ নভেম্বর আপিলকারীর আপিল মঞ্জুর হওয়ার পরেও কেন তাদের হয়রানি করা হয়েছে এবং এ ঘটনায় দুর্নীতির কোনো উপাদান আছে কি না তা অনুসন্ধান করতে অনুরোধ করা হলো।
নথি থেকে জানা যায়, গত বছরের ৭ নভেম্বর মৌলভীবাজারের একটি নারী ও শিশু আইনের মামলায় বারিক মিয়া ও মন্টু মিয়া নামে দুই ব্যক্তির আপিল মঞ্জুর করে হাইকোর্ট তাদের জামিন দেয়। ওই জামিনের আদেশের কপি ২৩ ডিসেম্বরর মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয় হাইকোর্ট থেকে।
ওই কর্মকর্তা জানান, গত ১০ জানুয়ারি ওই ট্রাইব্যুনালের অফিস সহকারী মো. মোশাররফ হোসেন হাইকোর্টের আদেশ গ্রহণ করেন। ওই আদালতের বিচারক পরদিন হাইকোর্টের ওই আদেশ নথিতে পেশ করার নির্দেশ দেন। কিন্তু ২০০৯ সালের নারী ও শিশু আইনের ৫ নম্বর ওই মামলায় নথিটি পেশ না করে ২০১০ সালের ৫ নম্বর মামলায় শামিল করা হয়।
সুপ্রিম কোর্টের ওই কর্মকর্তা আরো জানান, হাইকোর্টের আদেশের কপি না পেয়ে আসামিদের এক আত্মীয় বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন। প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধান করতে নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টের কার্যালয় থেকে ওই ট্রাইবুনালে যোগাযোগ করা হয়। এরপর ওই ট্রাইবুনালের দুই কর্মচারী মোশাররফ ও পেশকার আসলাম উদ্দিনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন ওই আদালতের বিচারক।
যে কারণে বিচার বিভাগের নিজস্ব কমিটি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সা
bdnews24