২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি নৈশ কোচের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 05:02 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

রংপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি নৈশ কোচের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে জগন্নাথপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ১৫ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়ক (হাইওয়ে) পুলিশের বড়দরগা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আহসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে লালমনিরহাটগামী অনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আলুভর্তি একটি ট্রাকের সংঘর্ষ হয়। নৈশকোচের চালক জামাল (৩৫) এবং আরো দুজন ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্য জন। নিহত অন্য তিনজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম আনজুমান আরা (২৭)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১০০ ঘ.