২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় সহস্রাধিক ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২৪

রাজধানীর উত্তরা থেকে সোমবার রাতে এক হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 06:31 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

গাজীপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থেকে সোমবার রাতে এক হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা জব্দ করা হয়। এ সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস কারাভোগ করতে হবে। র‌্যাবের উপ-পরিচালক মেজর মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে উত্তরার খন্দকার ফিলিং স্টেশনের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২শ' ইয়াবা ট্যাবলেট ও দুই লাখ ৫৬ হাজার ৯২৫ টাকা উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিচার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.