২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রাজধানীর মোহাম্মদপুরে পাঁচটি ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রাজধানীর মোহাম্মদপুরে পাঁচটি ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার এক অভিযানে এই দণ্ড দেয়। একই এলাকার কয়েকটি হোটেল ও দোকানকে জরিমানা করা হয় এ সময়। এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, মোহাম্মদপুর কলেজ গেট এলাকার আল মদিনা ফার্মেসি-১, আল মদিনা ফার্মেসি-২, সার্জিক্যাল সেন্টার, তনিমা মেডিকেল হল ও বিসমিল্লাহ ফার্মাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, মোহাম