২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে সরকার'

জঙ্গিবাদ নিয়ে কথা বলে সরকার দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গিবাদ নিয়ে কথা বলে সরকার দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে 'সমকালীন বাংলাদেশ: গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন সংকট' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ অভিযোগ করেন। চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) মিলনায়তনে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে 'চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন'। আমীর খসরু বলেন, "পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে উদার গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে। কিন্তু সরকারিভাবে জঙ্গিবাদের কথা বলে দেশকে চরম ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে।" ভারতের সঙ্গে সম্পাদিত নিরাপত্তা চুক্তি বাংলাদেশের জন্য ভবিষ্যতে 'কাল হয়ে দাঁড়াবে' বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "আঞ্চলিক চুক্তির মাধ্যমে দেশে আধিপত্যবাদের ধারা প্রবাহিত হচ্ছে, যা এক সংকটাপন্ন অবস্থার সৃষ্টি করবে।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের উপাচার্য ড. মো. মাহবুব উল্লাহর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক-কলামিস্ট সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল্লাহ, সাবেক সচিব আ ন হ আখতার হোসেন, কবি-সাংবাদিক আবদুল হাই শিকদার প্রমুখ। আর সঞ্চালক ছিলেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক ও চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাশেম চৌধুরী। অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী নেতাদের অনেকেই মনে করেন ভারতকে তোয়াজ না করলে তারা ক্ষমতায় যেতে পারবেন না। এ ক্ষমতার দরকার কি? নিজের পায়ে দাঁড়ানোর শক্তি বাংলাদেশের আছে। সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, সংবিধান সংশোধন, উন্নয়ন সংকট, সা