২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের অপরাধে দুই সহপাঠীর সাজা

রংপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকি দেওয়ার অপরাধে তার দুই সহপাঠীকে কারা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

রংপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকি দেওয়ার অপরাধে তার দুই সহপাঠীকে কারা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলেয়া ফেরদৌস জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিতরা হলেন- দারুল ইহসান বিশ্ববিদ্যালয় রংপুর ক্যাম্পাসের ছাত্র মামুন মিয়া ও আব্দুল হামিদ। এর মধ্যে মামুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে। হামিদকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। রংপুর র‌্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে ওই বিভাগের ছাত্র মামুন ও হামিদ উত্ত্যক্ত করে আসছিলেন। তারা অশ্লীল প্রস্তাবসহ নানান হুমকিও দিতেন। রোববারও একইভাবে তারা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ঘটনাটি জানতে পেরে র‌্যাবের একটি দল দুপুরে রংপুর শহরের ধাপ এলাকা থেকে মামুন ও হামিদকে গ্রেপ্তার করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৮ ঘ.