২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবি কর্তৃপক্ষের 'বিচার' দাবি বিজেএসএ'র

ভিত্তিহীন ও অসত্য প্রতিবেদন প্রকাশের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃপক্ষের 'দৃষ্টান্তমূলক বিচার' দাবি করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশেন (বিজেএসএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিত্তিহীন ও অসত্য প্রতিবেদন প্রকাশের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃপক্ষের 'দৃষ্টান্তমূলক বিচার' দাবি করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশেন (বিজেএসএ)। রোববার সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মহাসচিব আবু সালহে মো. জহিরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, টিআইবি'র বিচার বিভাগ সংক্রান্ত দুর্নীতি বিষয়ক প্রতিবেদনটি বিচার বিভাগের মান মর্যাদাকে দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ করেছে। 'বিচার বিভাগ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত'- এমন প্রতিবেদনের ফলে বিচারকরা দেশ ও বিদেশে সামাজিকভাবে ও রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। টিআইবি'র প্রতিবেদন প্রণয়নকারীদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের 'অতিশিক্ষিত' হিসেবে অভিহিত করে এতে আরো বলা হয়, "তবে কোনো সঠিক ও নির্ভযোগ্য তথ্য ছাড়াই প্রতিবেদন তৈরি করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/২০০০ ঘ.