২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের 'ঘটনার' নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি

পুঁজিবাজারের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি। রোববার সন্ধ্যায় এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ সরকারের প্রতি এই দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি। রোববার সন্ধ্যায় এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ সরকারের প্রতি এই দাবি জানান। মওদুদ আহমদ বলেন, "ক্ষুদ্র বিনিয়োগকারীদের নয় হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। কারা এই কাজটি করেছে, তা অবশ্যই খুঁজে বের করতে হবে। তাই সরকারকে বলব, নিরপেক্ষ কমিটি করে তদন্ত করুন।" "দ্রুত ওই তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা" নেওয়ার দাবি জানান মওদুদ। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মৎসজীবী দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টানা কয়েকদিনের দরপতনের পর গত ১৯ জানুয়ারি পুঁজিবাজারে সূচকে সার্কিট ব্রেকার আরোপের ঘোষণা দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সেদিন নিয়মিত সময়ের চেয়ে দুঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় সার্কিট ব্রেকার অতিক্রম করায় বুধবার লেনদেন বন্ধ হয়ে যায় বেলায় আড়াইটায়। ২০ জানুয়ারিও দুঘণ্টা দেরিতে লেনদেন শুরুর পাঁচ মিনিটিরে মাথায় সার্কিট ব্রেকার অতিক্রম করে লেনদেন বন্ধ হয়ে যায়। এরপর রোববার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকার ঘোষণা দেয় এসইসি। পুঁজিবাজারের বর্তমান ঘটনার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজে ভুল স্বীকার করায় তাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "অর্থমন্ত্রী সত্য বলার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তবে নৈতিক কারণে অর্থমন্ত্রীসহ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত। "সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে যাতে তারা প্রভাবিত করতে না পারেন, সেজন্য এই পদত্যাগ করা প্রয়োজন।" পৌর নির্বাচনে সরকারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে দাবি করে সাবেক মন্ত্রী মওদুদ বলেন, "ওই নির্বাচনের রায় সরকারের বিরুদ্ধে গেছে। তারা যত বেশি বিরোধী ও ভিন্ন মতের স