২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডোবা থেকে বস্তাবন্দী স্কুল ছাত্র উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডোবা থেকে বস্তাবন্দী এক স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 06:04 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডোবা থেকে বস্তাবন্দী এক স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে রূপগঞ্জ উপজেলার কলাতলী বাড়উবিল এলাকায় তাকে পাওয়া যায়। অশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিপুল (১২) নামের এই কিশোর স্থানীয় ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। বিপুলের বাবা বিল্লাল হোসেন বলেন, পূর্ব শত্র"তার জেরে শুক্রবার বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার বুরটিয়া গ্রামের তারিকুল, মহিবুর, আমানউল্লাহ, সানাউল্লাহসহ অজ্ঞাত আরো ৫/৬ জন সন্ত্রাসী বিপুলকে অপহরণ করে নিয়ে যায়। কলাতলী বাড়উবিলের একটি নির্জন জায়গায় নিয়ে লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে অচেতন অবস্থায় একটি বস্তায় ভরে একটি ডোবায় ফেলে দেয়। ওই ডোবায় মাছ ধরতে গেলে জেলে শেরুমিয়ার জালে বস্তাটি উঠে আসে। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আখেরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৬ ঘ.