২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ওষুধ কারখানায় শ্রমিক বিক্ষোভ

ছাঁটাই বন্ধ ও বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে একটি ওষুধ কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটাই বন্ধ ও বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে একটি ওষুধ কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইলে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড'র কারখানায় চারশ' শ্রমিক কাজ বন্ধ রাখে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কাজে যোগ না দিয়ে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা কর্মবিরত পালন করে। এসিআই কারখানার শ্রমিক আহম্মদ আলী ও আবুল কালাম জানান, কারখানা কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছামতো শ্রমিকদের ছাঁটাই করে। ১০/১২ বছর ধরে চাকুরি করা শ্রমিকদেরও এখনো স্থায়ী করা হয়নি। অস্থায়ী শ্রমিকরা নূন্যতম মজুরিতে চাকরি করছেন। তাদের কোনো রকম বোনাস দেওয়া হয় না। এ বিষয়ে কথা বলার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএএম বদরুল আলম ঘটনার সত্যতা স্বীকার বলেন, প্রতিষ্ঠানের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিকাল পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.