২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

চট্টগ্রামে সপ্তাহব্যাপী চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সপ্তাহব্যাপী চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। শনিবার বিকালে নগরীর থিয়েটার ইন্সটিটিউটে চট্টগ্রাম চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত উৎসবের উদ্বোধন করেন শিশু সাহিত্যিক ও ভাষা বিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুবুল হক। মাহবুবুল হক বলেন, "বিশ্বের সংস্কৃতির সঙ্গে তাল মেলাতে হলে শিশুদেরকে শুধু পাঠ্য বইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ অন্যান্য আনুষাঙ্গিক কাজের সঙ্গে তাদের যুক্ত থাকা দরকার।" তিনি বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে বিশ্বের বিভিন্ন সুস্থ চলচ্চিত্র দেখার মধ্য দিয়ে শিশুরা তাদের জ্ঞানের প্রসার ঘটাতে পারে। এসব চলচ্চিত্র থেকে শিশুরা বিশ্বের মানবতা, খেলা করা, বাগান করাসহ বিভিন্ন বিষয়ে শিখতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উপদেষ্টা বিধান বড়