২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ দুই জনের মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক হাবিলদারসহ দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক হাবিলদারসহ দুই জনের মৃত্যু হয়েছে। ওই হাবিলদারের নাম আনন্দ চন্দ্র মণ্ডল (৪৫)। অন্যজন দাইম উদ্দিন (৭০)। তিনি ইজতেমায় অংশ নিতে যাচ্ছিলেন। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনন্দ চন্দ্র মণ্ডল গুলশান পুলিশ লাইনে কর্মরত ছিলের। বৃহস্পতিবার তিনি বাড্ডায় মার্কিন দূতাবাসে দয়িত্ব পালন করেন। রাত ২টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" আনন্দের বাড়ি রংপুর জেলার পীরগাছার রাম গোপালপুর গ্রামে। অপর দুর্ঘটনাটি ঘটে রাজধানীর উত্তরা থানার ৯ নম্বর সেক্টর এলাকার বেঁড়িবাধে। উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১২টার দিকে ট্রাকের ধাক্কায় আহত হলে দাইম উদ্দিনকে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।" দাইম উদ্দিনের বাড়ি ভোলার লালমোহন থানার কালিমামাঝি গ্রামে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হামসপাতারের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/জেকে/২০১২ ঘ.