২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে হামলায় নিহত ১

জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের হামালায় এক নারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

সুনামগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের হামালায় এক নারী মারা গেছেন। আহত হয়েছে আরো দুজন। শুক্রবার দুপুর আড়াই টার দিকে উপজেলার উত্তরকাপনা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরে নাম- রওশন আরা (৩৫)। তিনি উত্তরকাপনা গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। আহত দুজনের পরিচয় জানা যায়নি। তাদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বম্ভরপুর থানার ওসি আবুল কাসেম সাংবাদিকদের জানান, জমি নিয়ে তোফাজ্জলের সঙ্গে একই গ্রামের আবদুল মজিদের বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আদালতে মামলাও চলছে। শুক্রবার তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী রওশন আরাসহ তাদের পক্ষের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে গেলে মজিদের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মজিদের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রওশন আরা মারা যান। আহত হন তাদের পক্ষের আরো দুজন। ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর মজিদ ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.