ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে একটি বস্তিতে আগুনে ২০টি কাঁচা ঘর পুড়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাজারীবাগের কোম্পানিঘাট বেড়িবাঁধ সংলগ্ন রসিদ মল্লিকের বস্তিতে আগুন লাগে বলে জানিয়েছেন দমকল বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা।
দমকলকর্মীদের ধারণা, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শাহজাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকল বাহিনীর চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজারীবাগ থানার ওসি মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ২০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24