ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে গত শনিবার ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১০ এ দাঁড়িয়েছে।
শুক্রবার ভোররাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান হাবিলদার প্রিয়তোষ পাল (৩৫)। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় শনিবার সকাল ১০টার দিকে ঐ দুর্ঘটনায় বেলাব থানার ওসিসহ ৯ পুলিশ সদস্য নিহত হয়।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে বেলাব থেকে পুলিশ ভ্যানে চড়ে হতাহতরা জেলা শহরে আসছিলেন। পথে পিকআপ ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকটির সংঘর্ষ হয়। এতে পুলিশের পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/১৪২৫ ঘ.
bdnews24