২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় বিএনপির চিকিৎসা কেন্দ্র

বিশ্ব ইজতেমা উপলক্ষে চিকিৎসা কেন্দ্র খুলেছে বিএনপি। সেখানে মুসল্লিদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও সেবা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমা উপলক্ষে চিকিৎসা কেন্দ্র খুলেছে বিএনপি। সেখানে মুসল্লিদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও সেবা দেওয়া হবে। শুক্রবার সকাল ১০টায় টঙ্গতে ইজতেমাস্থলের কাছে টেলিফোন শিল্প সংস্থা ভবনের বিপরীতে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। বিএনপি সমর্থক চিকিৎসকরে সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ চিকিৎসা কেন্দ্র পরিচালনা করছে। ড্যাব মহাসচিব এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাবে। রয়েছে অ্যাম্বুলেন্স সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাব সভাপতি অধ্যাপক আজিজুল হক, স্থানীয় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২১২ ঘ.