২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ জাফর উল্লাহ মারা গেছেন

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা জাফর উল্লাহ চৌধুরী বৃহস্পতিবার রাতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা জাফর উল্লাহ চৌধুরী বৃহস্পতিবার রাতে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ভোলার মনপুরার এক মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন জাফর উল্লাহ। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। রাজধানীর হলি ফ্যমিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ জানান, শুক্রবার বাদ জুমা ঢাকার রমনা থানা সংলগ্ন মসজিদে জাফর উল্লাহর জানাজা হবে। তাকে দফান করা হবে বনানী কবরস্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/২২৫৫ ঘ.