গাজীপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর পাশে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম দফা শেষ হবে।
চারদিন বিরতি দিয়ে আবার ২৮ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে দ্বিতীয় দফা। ৩০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার তাবলিগি সম্মেলন শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এবারই প্রথম বিশ্ব ইজতেমা দু'দফায় অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন জেলার মুসল্লিদের জন্য দুই দফায় আলাদা সূচি নির্ধারণ করা হয়েছে।
ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশ-বিদেশের মুসল্লিদের শুভেচ্ছা জানিয়েছেন।
তারা বলেছেন, মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব সুদৃঢ়করণে বিশ্ব ইজতেমার গুরুত্ব অপরিসীম।
শুক্রবার বাদ ফজর শুরু হয়েছে ইজতেমার আনুষ্ঠানিকতা। এরই মধ্যে নির্ধারিত ৪৪ জেলার মুসুল্লিরা ইজতেমা মাঠে জড়ো হয়েছেন।
ইজতেমার জিম্মাদার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানান, মাঠে মুসল্লি
bdnews24