২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে তিন পুলিশ বরখাস্ত

সাংবাদিক লাঞ্ছনা ও চাঁদাবাজির অভিযোগে বুধবার রাজবাড়ীর গোয়ালন্দে চার পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

রাজবাড়ী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক লাঞ্ছনা ও চাঁদাবাজির অভিযোগে বুধবার রাজবাড়ীর গোয়ালন্দে চার পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এরা হলেন- গোয়ালন্দ নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক কবীর হোসেন। মঙ্গলবার পুলিশ সুপারিনটেনডেন্ট তাদের পুলিশ লাইনে সংযুক্ত করে একটি তদন্ত কমিটি করেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুস সালাম তদন্ত শেষে বুধবার প্রতিবেদন দেন পুলিশ সুপার বরাবর। পুলিশ সুপারিনটেনডেন্ট আইনুল বারি বলেন, গত রোববার (১৬ জানুয়ারি) রাতে দৌলতদিয়া ফেরিঘাটে পুলিশের হাতে লাঞ্ছিত হন জনকণ্ঠের সাংবাদিক আব্দুল্লাহ রায়হান। এ ব্যাপারে দৈনিক জনকণ্ঠে মঙ্গলবার 'কাঁচামালের ট্রাক আটকে দৌলতদিয়ায় চাঁদা আদায় করছে পুলিশ', 'তোকে ক্রসফায়ারে দিতে পারি' এবং বুধবার 'সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রিট আবেদন' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৭ ঘ.